শর্তাবলি

AnswerPoint BD-তে স্বাগতম!

আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ। এই ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ বা শর্তাবলি AnswerPoint BD ওয়েবসাইট ব্যবহারের নিয়মকানুন নির্দেশ করে। এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আমরা ধরে নেব যে, আপনি এই শর্তাবলি পড়ে দেখেছেন এবং মেনে নিয়েছেন।

১. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি (Intellectual Property) এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট (যেমন: আর্টিকেল, ছবি, গ্রাফিক্স, লোগো) AnswerPoint BD-এর নিজস্ব মেধা সম্পদ। আমাদের লিখিত অনুমতি ছাড়া এই সাইটের কোনো লেখা হুবহু কপি করে অন্য কোনো ওয়েবসাইট, ব্লগ বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে আপনি চাইলে আমাদের আর্টিকেলের লিংক বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

২. ব্যবহারকারীর মন্তব্য (User Comments) আমাদের সাইটের বিভিন্ন আর্টিকেলে পাঠকদের মতামত বা কমেন্ট করার সুযোগ রয়েছে। আমরা গঠনমূলক আলোচনাকে স্বাগত জানাই। তবে কমেন্টে কোনো প্রকার অশ্লীল, কুরুচিপূর্ণ, হিংসাত্মক বা আইনি ঝামেলা তৈরি করতে পারে এমন ভাষা ব্যবহার করা যাবে না। AnswerPoint BD কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো নোটিশ ছাড়াই অনুপযুক্ত বা স্প্যাম কমেন্ট মুছে ফেলার অধিকার রাখে।

৩. থার্ড পার্টি লিঙ্ক (Third Party Links) তথ্যের প্রয়োজনে বা রেফারেন্স হিসেবে আমাদের আর্টিকেলে অন্য ওয়েবসাইটের লিঙ্ক (Hyperlink) থাকতে পারে। ওই ওয়েবসাইটগুলোর কন্টেন্ট, গোপনীয়তা নীতি বা নিরাপত্তার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই বাইরের লিংকে ক্লিক করার পর সেই সাইটের নিয়মাবলি দেখে নেওয়ার অনুরোধ রইল।

৪. শর্তাবলি পরিবর্তন সময়ের প্রয়োজনে আমরা যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখি। ওয়েবসাইটটি নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনি পরিবর্তিত শর্তগুলো মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।

যোগাযোগ এই শর্তাবলি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আমাদের যোগাযোগ পেজ ভিজিট করুন